আমাদের নিউজ পোর্টালে আপনাকে আন্তরিক শুভেচ্ছা। এখানে আপনি পাবেন সত্য ও নির্ভরযোগ্য সংবাদ। আমরা বিশ্বাস করি, সঠিক তথ্যই সচেতন সমাজ গড়ে তোলে। পাঠকের বিশ্বাস ও ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি। সবসময় আমাদের সঙ্গে থাকুন, আপডেট থাকুন।

কাঁচা আমের টক–ঝাল–মিষ্টি পুডিং বানান এভাবে

 কাঁচা আমের সময় এখন। নানা কিছু বানাতে পারেন। রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগম

টক–ঝাল–মিষ্টি পুডিং

উপকরণ

  • কাঁচা আম: ২টি

  • কাঁচা মরিচ: ১টি

  • পানি: ২ কাপ

  • শুকনা মরিচের গুঁড়া: ১টি

  • লেবুর রস: আধা চা-চামচ

  • বিটলবণ: ১ চা-চামচ

  • চাট মসলা: আধা চা-চামচ

  • পুদিনাপাতাকুচি: ১ টেবিল চামচ

  • চিনি: আধা কাপ (প্রয়োজনে বাড়াতে পারেন)

  • আগার আগার: ২ টেবিল চামচ।

টক–ঝাল–মিষ্টি পুডিং

প্রণালি

কাঁচা আম টুকরা করে ব্লেন্ডারে পেস্ট করে নিন। কাঁচা মরিচ বিচি ফেলে কুচি করে নিন। আগার আগার ছাড়া সব উপকরণ পানি দিয়ে ব্লেন্ড করে ছেঁকে নিন। আগার আগার মিশিয়ে চুলায় জ্বাল দিন। বলক ওঠার পর চুলা বন্ধ করে দিন। ডাইসে ঢেলে ঠান্ডা করুন। নরমাল ফ্রিজে রেখে দিন। পুডিং ঠান্ডা হয়ে জমে গেলে কেটে পরিবেশন করুন।


No comments

Theme images by lobaaaato. Powered by Blogger.