বাংলাদেশে আবার বাড়ছে ডেঙ্গু আতঙ্ক! ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ২৫, উদ্বেগে স্বাস্থ্য বিভাগ
দেশে আবারও বাড়তে শুরু করেছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, নতুন আক্রান্তদের মধ্যে বরিশালে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে। এছাড়াও ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীসহ বিভিন্ন এলাকাতেও নতুন রোগী পাওয়া গেছে।
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩১৪ জনে পৌঁছেছে। একইসাথে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যাও বেড়ে ৪ জন হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, বর্ষার আগেই যদি মশা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না নেওয়া হয় তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বলছেন, “এখনই সচেতন না হলে গত বছরের মতো ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে।”

No comments