আমাদের নিউজ পোর্টালে আপনাকে আন্তরিক শুভেচ্ছা। এখানে আপনি পাবেন সত্য ও নির্ভরযোগ্য সংবাদ। আমরা বিশ্বাস করি, সঠিক তথ্যই সচেতন সমাজ গড়ে তোলে। পাঠকের বিশ্বাস ও ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি। সবসময় আমাদের সঙ্গে থাকুন, আপডেট থাকুন।

কে জিতবেন গোল্ডেন গ্লোব, কার জেতা উচিত ?

 রাত পোহালেই শুরু হবে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস। কার কার হাতে উঠবে এবারের পুরস্কার? প্রিয় সিনেমা পুরস্কার পাবে তো—এমন নানা জল্পনায় ব্যস্ত সিনেমাপ্রেমীরা। গোল্ডেন গ্লোব নিয়ে শেষ মুহূর্তের পূর্বাভাস প্রকাশ করেছে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান। এখানে উঠে এসেছে সম্ভাব্য পুরস্কারজয়ীদের নাম। পুরস্কারটি আসলে কার জেতা উচিত, সেটাও জানিয়েছে দৈনিকটি।


গত বছরের পুরস্কার মৌসুম ছিল শেষ মুহূর্ত পর্যন্ত অনিশ্চয়তায় ভরা। শুরুতে কি কেউ ভেবেছিল, শেষ পর্যন্ত ‘আনোরা’ সবার সেরা হয়ে উঠবে? তবে এবারের মৌসুম নিয়ে অনুমান করা তুলনামূলকভাবে সহজ। এখন পর্যন্ত দাপট দেখিয়েছে পল টমাস অ্যান্ডারসনের রাজনৈতিক ছবি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলেস ফিল্ম ক্রিটিকস সার্কেল, ন্যাশনাল বোর্ড অব রিভিউ এবং ন্যাশনাল সোসাইটি অব ফিল্ম ক্রিটিকস—সব কটিতেই সেরা ছবির পুরস্কার জিতেছে এটি। প্রশ্ন একটাই—এই সাফল্য কত দূর পর্যন্ত গড়াবে?

গোল্ডেন গ্লোবসে ছবিটি সবচেয়ে বেশি, ৯টি মনোনয়ন পেয়েছে। তবে কমেডি বিভাগে শক্ত প্রতিদ্বন্দ্বী ‘মার্টি সুপ্রিম’, যা বক্স অফিসেও দারুণ চলছে। অন্যদিকে ড্রামা বিভাগে রয়েছে একেবারে ভিন্ন ঘরানার দুই ছবি—‘সিনার্স’ ও ‘হ্যামনেট’—যারা নিজেদের মতো করে পুরস্কারের গল্প তৈরি করছে। রোববার (বাংলাদেশ সময় সোমবার সকাল) রাতে ফল কী হতে পারে, তারই বিশ্লেষণ তুলে ধরা হলো এখানে।

সেরা ছবি (ড্রামা)
এবার গোল্ডেন গ্লোবসের ড্রামা বিভাগটি ব্যতিক্রমী বৈচিত্র্যে ভরপুর। ভোটারদের তালিকায় বৈচিত্র্য আনার চেষ্টা যে ধীরে হলেও ফল দিচ্ছে, তার প্রমাণ এই বিভাগে। এখানে রয়েছে তিনটি ভিন্ন ভাষার ছবি, লাতিনো পরিচালকের দুটি কাজ, একজন কৃষ্ণাঙ্গ নির্মাতার ছবি, একজন মধ্যপ্রাচ্যের পরিচালকের কাজ এবং একজন এশীয় নারী নির্মাতার ছবি।

আগের মতো কেবল তালিকা পূরণের ছবি নেই; বরং প্রতিটি ছবিই অস্কারের সেরা দশে জায়গা করে নেওয়ার মতো শক্ত প্রতিদ্বন্দ্বী। ‘ফ্রাঙ্কেনস্টাইন’ কারিগরি দিক থেকে প্রশংসিত হলেও আবেগী সংযোগের অভাবে কিছুটা পিছিয়ে। ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ আবেগী হলেও হয়তো জয়ের জন্য একটু বেশি সংযত।


                                           ‘সিনার্স’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’ ও ‘দ্য সিক্রেট এজেন্ট’—দুটি ছবিই দমনমূলক শক্তির বিরুদ্ধে লড়াইয়ের সময়োপযোগী গল্প বলে আলোচনায় এসেছে। তবু শেষ পর্যন্ত লড়াইটা দাঁড়াচ্ছে ‘হ্যামনেট’ ও ‘সিনার্স’–এর মধ্যে। জনপ্রিয়তার পাল্লায় এগিয়ে ‘সিনার্স’, আর লেখকের মতে সেটিই ভালো ছবি। তবে ঐতিহ্যগতভাবে গ্লোবস ‘হ্যামনেট’-এর মতো ছবিকেই বেশি পছন্দ করে।

সব দিক বিবেচনায় মনে হচ্ছে, সাম্প্রতিক অভিনেতা বিভাগে মনোনয়নের জোরে ‘সিনার্স’–এর গতি আরও বেড়েছে। তাই শেষ মুহূর্তে সেটিই জিততে পারে।

  • জিতবে: ‘সিনার্স’
  • জেতা উচিত: ‘সিনার্স’
  • মনোনয়ন পাওয়া উচিত ছিল: ‘লার্কার’

No comments

Theme images by lobaaaato. Powered by Blogger.