আমাদের নিউজ পোর্টালে আপনাকে আন্তরিক শুভেচ্ছা। এখানে আপনি পাবেন সত্য ও নির্ভরযোগ্য সংবাদ। আমরা বিশ্বাস করি, সঠিক তথ্যই সচেতন সমাজ গড়ে তোলে। পাঠকের বিশ্বাস ও ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি। সবসময় আমাদের সঙ্গে থাকুন, আপডেট থাকুন।

পাকিস্তানে কোয়েটাসহ ১২ শহরে হামলা, দুই দিনে অন্তত ১০৮ জঙ্গি নিহত

 

পাকিস্তান সরকার নিশ্চিত করেছে যে, কোয়েটাসহ বালুচিস্তানের বারটি শহরে চালানো হামলা ও পাল্টা অভিযানে অন্তত ৩৭ জন জঙ্গি এবং ১০ জন সরকারি কর্মকর্তা নিহত হয়েছেন। যদিও নিরাপত্তা সূত্রের দাবি শনিবার পাল্টা অভিযানে নিহত জঙ্গির সংখ্যা ৬৭ জন।

নিরাপত্তা সূত্রগুলোর মতে, গতকাল শাবান ও পাঞ্জগুরে তাদের অভিযানে আরও ৪১ জঙ্গি নিহত হয়েছে এবং এর ফলে দুই দিনে মোট ১০৮ জন জঙ্গি নিহত হলো।

বিবিসি যে তথ্য পেয়েছে সে অনুযায়ী, শনিবারের হামলাগুলোয় ১৮ জন বেসামরিক নাগরিকও প্রাণ হারিয়েছে, তবে কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেনি।

স্থানীয় একজন পুলিশ কর্মকর্তার দেওয়া তথ্য মতে, খারানে মালাজাই ন্যাশনাল অ্যালায়েন্সের চেয়ারম্যান মীর শাহিদ গুলের বাড়িতে হামলার ঘটনায় শাহিদ গুলসহ অন্তত সাতজন নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, এ সময় তার বাড়ি ও গাড়িতেও আগুন দেওয়া হয়েছে।

নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, খুজদারের একটি পরিবারের ১১ জন সদস্য নিহত হয়েছে। এর মধ্যে তিন জন নারী ও তিনটি শিশু ছিল।

সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাজধানী কোয়েটাসহ অনেকগুলো শহরে সন্ত্রাসী হামলা ব্যর্থ করে দেওয়া হয়েছে। কোয়েটা ছাড়াও মাসতুং, পাসনি, গোয়াদার, খারান, নশকি ও মাখ শহরে হামলা হয়েছে।

তবে এ বিষয়ে বিস্তারিত কিছু কর্মকর্তা পর্যায়ে জানানো হয়নি।

2 comments:

Theme images by lobaaaato. Powered by Blogger.